ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে সীমান্ত অতিক্রম ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বিওপি'র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ভারতে প্রবেশকালে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ২২ আর এর নিকট থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি মাদারীপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপি'রকর্মরত হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সিমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)