• জাতীয়

বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

‎জানা গেছে, গত ২৫ আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান।

‎বাংলাদেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে পাঠানো চিঠিতে একজন প্রতিনিধিকে ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সভার এজেন্ডা, তারিখ ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা যথাসময়ে জানানো হবে।

‎আগের সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি শুরু করে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় এগোচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

‎তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে—স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য দেশের যথেষ্ট প্রস্তুতি নেই। আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়। অনেকে মনে করছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরে আরও সময়ের প্রয়োজন।

‎গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এলডিসি উত্তরণে অনীহা জানানোর মতো আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নেই। কোনো শক্তিশালী যুক্তিও নেই। আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা তৈরির দিকে নজর দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন পণ্য রপ্তানিতে সব দেশের জন্য শ্রমমান, পরিবেশসহ বিভিন্ন সূচকের একই মানদণ্ড নির্ধারণ করছে। তাই দেশের উন্নয়ন টেকসই করতে জ্বালানি, করব্যবস্থা ও লজিস্টিক খাতকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে।

মন্তব্য (০)





image

ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বা...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...

image

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্...

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...

image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

  • company_logo