• অর্থনীতি

আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে রুপা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য।

১৬ সেপ্টেম্বর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রুপার দাম ভরিতে ৬৬৫ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেটের রুপার নতুন মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি ৩,৪৭৬ টাকা।

অন্যান্য ক্যারেট অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে:

• ২১ ক্যারেট : প্রতি ভরি ৩,৩১৩ টাকা

• ১৮ ক্যারেট : প্রতি ভরি ২,৮৪৬ টাকা

• সনাতন পদ্ধতির রুপা : প্রতি ভরি ২,১৩৫ টাকা

বাজুস জানিয়েছে, উপরোক্ত মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

এর আগে চলতি বছরের ৩ মে রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয়, যেখানে ২২ ক্যারেটের রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২,৮১১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এটি তৃতীয়বারের মতো রুপার দামের সমন্বয়।

এর মধ্যে দুইবার বেড়েছে, একবার কমেছে। গত বছরও মোট তিনবার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

মন্তব্য (০)





image

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

১

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস...

image

‎বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদে...

২

‎নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...

image

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ: ...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...

image

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

৪

নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...

image

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

৫

নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...

  • company_logo