• লিড নিউজ
  • জাতীয়

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ: শ্রম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় এ কথা জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার।

এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা নয়। বরং এটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা।

এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo