• অর্থনীতি

দেশের রিজার্ভ আরও বাড়ল

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

 

মন্তব্য (০)





image

ফের বাড়ল স্বর্ণের দাম

১

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

২

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

image

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম ...

image

‎সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ' ৪...

৪

নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁ...

image

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

৫

নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭...

  • company_logo