• লিড নিউজ
  • জাতীয়

দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

‎এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদার কারণেই তাদের কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

‎এছাড়া, কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo