• জাতীয়

‎১২ তরুণের হাতে প্রধান উপদেষ্টা তুলে দিলেন ইয়্যুথ অ্যাওয়ার্ড

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণকে ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই পুরস্কার প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎পুরস্কারপ্রাপ্তদের পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান ও নোয়াখালীর মো. জাকির হোসেন। 

‎শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

‎দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে এবার পুরস্কৃত হয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ।

‎আদর্শ সেবা ও সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য সম্মানিত হয়েছেন লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা) জেষ্ঠ।

‎ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

‎পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পাবেন। এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানিয়েছেন, ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে পুরস্কৃত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo