ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধক গানসহ নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তাঁর গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তাঁর এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।
ড. মুহাম্মদ ইউনূস ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...
নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

মন্তব্য (০)