• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৯

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৯৭ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

‎চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ২০৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৩৩৭ জন। মারা গেছেন ১৪৭ জন।

‎টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন
‎বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

‎কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

‎উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে: স...

নিউজ ডেস্কঃ দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু ক...

image

কালীগঞ্জে হঠাৎ স্বাস্থ্য মন্ত্রীর জটিকা সফর, উপজেলা স্বাস...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ ক...

image

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্...

নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা ...

image

‎সরকারের নতুন ‘ই-হেলথ’ কার্ডে মিলবে যেসব সুবিধা

নিউজ ডেস্কঃ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত ‘ই...

image

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন...

নিউজ ডেস্কঃ যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে বলে...

  • company_logo