• সমগ্র বাংলা

ফরিদপুরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি বিশেষ অভিযানে অবৈধ ডাবল ব্যারেল বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান সবুজকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত দল এই অভিযান চালায়। আটককৃত সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে পরিচিত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।

 এ গ্রেপ্তারের বিষয়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন এবং সাংগঠনিকভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাঁদের অভিযান চলমান থাকবে এবং আটককৃত সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি এই ধরনের অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছেন।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। অপরাধ নির্মূলে তারা সাধারণ মানুষকে সেনা ক্যাম্পগুলোতে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo