• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ছাত্রদল নেতাকে বহিষ্কার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি লাবু ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।

এর আগে দপ্তর সম্পাদক আনারুল ইসলাম আনোয়ারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞোপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাবু ইসলামকে কলেজ শাখা ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ছাত্রদলের সভাপতি তারেকুজামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। তাই দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব দিক বিবেচনা করে এবং দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত। দলের যে কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে ছাত্রদল।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo