• লিড নিউজ
  • জাতীয়

সড়ক দুর্ঘটনা প্রায় গণহত্যার রূপ নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। নিম্নমানের বাণিজ্যিক যানবাহনের কারণে জনগণ চরম ঝুঁকিতে রয়েছে। এই সমস্যা সমাধানে তিনি চীনের সহযোগিতা কামনা করেন। শুক্রবার ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চীনা দূতাবাস এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন প্রমুখ।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত এক বছরে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা এই গতিকে আরও ত্বরান্বিত করতে চাই। এই প্রদর্শনী শুধু উদ্ভাবন ও অংশীদারত্বের প্রদর্শনী নয়, বরং এটি উদ্যোক্তাদের সক্ষমতা গড়ে তুলবে, যা শেষ পর্যন্ত প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তুলে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রতিবছর চীন থেকে ২২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, অথচ রপ্তানি অনেক কম। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রপ্তানিতে বৈচিত্র্য আনতে উদ্যোগ নিয়েছেন, তবে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি প্রস্তাব করেন, চীনা কোম্পানিগুলো বাংলাদেশে মানসম্পন্ন যানবাহন উৎপাদন করলে সড়ক খাতের উন্নয়ন সম্ভব। একই সঙ্গে তিনি বাংলাদেশের অর্ধ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে দ্রুত এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। ইয়াও ওয়েন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বাংলাদেশে চীন-সমর্থিত অবকাঠামো প্রকল্পগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন, যার মধ্যে পদ্মা রেল লিংক ও কর্ণফুলী টানেল অন্যতম।

ইয়াও বলেন, এই রূপান্তরমূলক প্রকল্পগুলো জাতীয় যোগাযোগব্যবস্থা উন্নত করেছে, শিল্প প্রবৃদ্ধিতে সহযোগিতা করেছে এবং আঞ্চলিক বাণিজ্য পথ সম্প্রসারিত করেছে। এবারের প্রদর্শনীতে ৪০টি প্রতিষ্ঠানের ৮০টি বুথ, যার মধ্যে ৩২টি প্রতিষ্ঠান চীনের। প্রদর্শনীতে অবকাঠামো, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি, পরিবহণ, লজিস্টিকস ও উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

image

‎বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্...

image

‎আজ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নিউজ ডেস্কঃ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ সা...

  • company_logo