• সমগ্র বাংলা

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী মোস্তাফিজ রহমান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মোস্তাফিজ উপজেলার বিরাশী গ্রামের মফিজুল শেখের ছেলে। সে স্থানীয় হাবিবনগর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোস্তাফিজ ও তার বন্ধু নয়ন একই মটরসাইকেলে স্থানীয় আগড়ঘাটা বাজার থেকে কপিলমুনি যাওয়ার পথে মাহমুদকাটি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে গিয়ে সজরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কপিলমুনি চায়না ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে রাতেই লাশ বাড়িতে নিয়ে এসে শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তবে  তার সাথে থাকা বন্ধু নয়ন সুস্থ আছে বলেও জানা গেছে।এদিকে যুবক মোস্তফিজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo