ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
৮ সেপ্টেম্বর জারি করা এনএসসির এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি থেকে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে নতুন সদস্য হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকেই কাউন্সিলর হবেন বুলবুল। এর আগে তিনি এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হন। তার আগে একইভাবে বিসিবির পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে পারেন। ফলে পরিবর্তন আসতে যাচ্ছে এনএনসি মনোনীত কাউন্সিলরশিপেও।
স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংল...
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লিড নেওয়ার পরও থাইল্যান্ডের বিপক্ষে ...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগ...
স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যাল...
ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো ...

মন্তব্য (০)