• রাজনীতি

‎নুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ডাকসু নির্বাচনে সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে ভিপি সাদিক কায়েমসহ নেতারা।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান।

‎বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।

‎তিনি বলেন, ‘ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা বিকেলে নুরকে দেখতে হাসপাতালে এসেছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।’

‎এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo