ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল থেকেই তাদের আগমনের অপেক্ষা ছিল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। একই বিমানে ফিরেছেন বাংলাদেশ থেকে নেপালে গিয়ে ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।
বিমান বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে, নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।
ফুটবল দল নেপালে ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ, কিন্তু কাঠমান্ডুর হোটেলে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে এটি বাতিল করতে হয়েছে।
দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রা নিশ্চিত করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত চেষ্টায় দলকে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ফেসবুকে জানিয়েছিলেন, আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছে সরকার।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)