• লিড নিউজ
  • জাতীয়

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে, নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন।

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের ফেরত আসা সম্ভব হবে।

ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে।

অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে, তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের বিরক্ত না করেই সরে যায়। আমাদের প্রতি কোনও নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনও সংকটের আশঙ্কা করছি না।

তিনি জানান, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে আটকে পড়াদের সঙ্গে। ‘আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে,’ বলেন তিনি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তিরক্ষী বাহিনীর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, যদি জাতিসংঘ রাশিয়া–ইউক্রেন সীমান্তে একটি বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই এমন পরিস্থিতি হলে অবশ্যই অংশ নিতে চাই।

বাংলাদেশ–ভারতের মধ্যে পানিবণ্টন নিয়ে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট পাননি। তথ্য পেলেই আপনাদের জানাবো।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

image

‎বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্...

image

‎আজ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নিউজ ডেস্কঃ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ সা...

image

‎জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্...

নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত...

  • company_logo