• সমগ্র বাংলা

বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিলনা: ডা: রফিকুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলীয়করণের কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান উন্নয়ন দৃশ্যত কোনো উন্নয়ন করেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অবহেলা করেছে। তাদের সময়ে শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না। যে কারণে শিক্ষাকে কাঙ্খিত পর্যায়ে নেওয়া যায়নি। দুর্নীতি ও লুটপাট করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্যে। দুর্নীতির কারণে আজকে দেশ ও সমাজ ধ্বংস হয়ে গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীৃপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন

শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে বাবা-মার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে হতাশা আসবে। সেই হতাশা পরিবার, সমাজ, দেশের উপর প্রভাব পড়বে। অভিভাবকদেরকে উচিত তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা। সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী আছে কি না সেদিকে খেয়াল রাখা। পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা করারও সুযোগ দিতে হবে।

নবম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্য বলেন, কোন শিক্ষার্থী নিজ থেকে মনযোগী না হলে শিক্ষক বা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে মনযোগী করতে পারবে না। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী করার জন্য স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবির) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, শিক্ষক আবু নাসের মোল্লা, টি এম জহিরুল ইসলাম, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, লিটন ফকির প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo