• সমগ্র বাংলা

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ কুমিল্লার ২ যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্ধার এবং ট্রাক জব্দসহ কুমিল্লার বাসিন্দা ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গেল মঙ্গলবার রাতে ওই অভিযান চালান তারা।

র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের ৮ নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর ব্রীজের টোল প্লাজার সামনে মহাসড়কে ৬ চাকার ট্রাকে তল্লাসি চালিয়ে প্রায় ৪লাখ টাকা মুল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। মাদক বহনে ব্যবহৃত  ১০লাখ টাকা মুল্যের ৬ চাকার ট্রাকটটি ( চট্র- মেট্রো- ১১-৩৬৬৪) জব্দ করা হয়েছে।

এসময় ট্রাক চালক কুমিল্লার মুরাদনগরের সাতমোড়া গ্রামের জান্টু মিয়ার ছেলে ট্রাক চালক বাদল (২৯)। এছাড়াও আরোহী একই জেলার বুড়িচং এর পুর্নমতি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে স্বপন (৩৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এব্যপারে র‌্যাবে কর্মরত পরিদর্শক বিল্লাল হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আজ বুধবার কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo