• লিড নিউজ
  • জাতীয়

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা করা হয়।

কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।

অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।

এছাড়া, সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo