• লিড নিউজ
  • জাতীয়

ডাকসু নির্বাচন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। ইতোমধ্যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। বাইরেও অপেক্ষমাণ বিপুলসংখ্যক শিক্ষার্থী।

নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয় নিয়ে তাদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ করা গেছে। ভিপি বা জিএস পদে কে বিজয়ী হন শেষ মুহূর্তে চলছে সে হিসাব-নিকাশ। অনেকে ‘ঢাবি ঢাবি’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিরাজ করছে উৎসবের আমেজ।

আর কিছুক্ষণ পরই বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

এরপরই সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ভোট কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন ছাত্রদল ও শিবিরের নেতারা।

অপরদিকে টিএসসিতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল ও ভেতরে মেকানিজম করেছেন সাদিক কায়েম।’

মন্তব্য (০)





image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

image

‎বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্...

image

‎আজ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নিউজ ডেস্কঃ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ সা...

image

‎জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্...

নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত...

  • company_logo