ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : কোনো ব্যাংক একীভূত হলে সেই ব্যাংকের গ্রাহকদের আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনা চলছে।
কোনো ব্যাংক একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক, তাদের আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না।
জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...
নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

মন্তব্য (০)