• লিড নিউজ
  • জাতীয়

১৬ বছরেই এনআইডি নিবন্ধন, হারালে তুলতে লাগবে না জিডি: ইসি সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় আসছে নতুন নিয়ম। এখন থেকে ১৬ বছর বয়স পূর্ণ হলেই এনআইডির নিবন্ধন করা যাবে। এমনকি কার্ড হারিয়ে গেলে আর জিডি (সাধারণ ডায়েরি) করার প্রয়োজন হবে না। জিডি ছাড়াই পুনঃপ্রদান করা হবে নতুন কার্ড।
‎
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
‎তিনি বলেন, ‌‘রাজনৈতিক দলের প্রতীক-সংক্রান্ত আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। দ্রুতই অনুমোদন আসবে। কারণ, প্রতীক রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে সরাসরি জড়িত। প্রতীক পাওয়ার আগে নিবন্ধন দেয়া গেলেও কমিশন চায় একসঙ্গে দিতে।’
‎
‎এছাড়া প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ও দেশের ভেতরে কর্মব্যস্ত পেশাজীবীরা ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারবেন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo