• সমগ্র বাংলা

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার এক নারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের মিথ্যা প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়ে যাওয়া এক বাংলাদেশি নারীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। সোমবার বিকেলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এবং বিএসএফের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে ছবেদা বেগম গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, দেশে ফেরা ছবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার গ্রহণ করেছেন।
জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে তিনি যদি পাঁচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই, তাহলে তাদের সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে। 

মন্তব্য (০)





image

ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...

image

বিজিবির বিরুদ্ধে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁ...

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহে...

image

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নির্বাচনের আগে জা...

image

গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে...

  • company_logo