• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

‎চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।

‎দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

মন্তব্য (০)





image

‎হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

image

সোমবার থেকে হাম-রুবেলার জরুরি কর্মসূচি, টিকা পাবে ১ কোটি ...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

image

৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা

নিউজ ডেস্ক : দেশে অন্তত ৩০ লাখ শিশু ১১টি মারাত্মক রোগের ঝুঁকিতে পড়েছে। এ...

image

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৭

নিউজ ডেস্ক : দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আর...

image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর...

  • company_logo