• জাতীয়

‎আবার কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ?

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রোববার রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে ২টা ২৭ মিনিট পর্যন্ত চলে। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আবারও এ অঞ্চল থেকে দেখা যেতে পারে এমন বিরল মহাজাগতিক দৃশ্য।
‎
‎বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন কোণের মানুষ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা বাজতেই গ্রহণ লাগে চাঁদে।
‎
‎রাত সাড়ে ১০টা নাগাদ ধীরে ধীরে আংশিক গ্রহণের পর্যায়ে পৌঁছতে থাকে চাঁদ। অবশেষে রাত সাড়ে ১১টা নাগাদ অবতারণা ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। চাঁদ তখন সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ার নিচে চলে আসে, যাকে বলা হয় পৃথিবীর উপচ্ছায়া অঞ্চল।
‎
‎রাত সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। এরপর ধীরে ধীরে আবার আংশিক গ্রহণের পর্যায়ে প্রবেশ করে চাঁদ, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হ্রাস পায়। অবশেষে মধ্যরাত ১টা ৫৬ মিনিটে পূর্ণিমার সাদা আলোয় উজ্জ্বল হয়ে ওঠে চাঁদ। বছরের শেষ চন্দ্রগ্রহণ ছিল এটি, যা শেষ হয় রাত ২টা ২৭ মিনিটে।
‎
‎নিঁখুত এ মহাজাগতিক খেলায় একই সরলরেখায় ছিল চাঁদ, পৃথিবী ও সূর্য। দীর্ঘ সময় ধরে গ্রহণ চলার অন্যতম কারণ এটি। আর ৮২ মিনিট (১ ঘণ্টা ২২ মিনিট) ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে রক্তাভ দেখাচ্ছিল চাঁদকে।
‎
‎বাংলাদেশ ও ভারতের আকাশে আবারও এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে অন্তত দুই বছর। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আবারও এ অঞ্চল থেকে দেখা যেতে পারে এমন বিরল মহাজাগতিক দৃশ্য।
‎
‎বিখ্যাত মহাকাশবিজ্ঞানী এবং ভারতের বিড়লা প্ল্যানেটেরিয়ামের সাবেক পরিচালক দেবীপ্রসাদ দুয়ারির বরাতে এমনটাই জানিয়েছে ইটিভি ভারত।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo