• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন: অর্থ উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতেই জান বের হয়ে যায়।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব তৈরি দুর্যোগও বেশি হয়। দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার। সামনে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করা হবে।

‎তিনি বলেন, স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে। এটা ভালো দিক। কেউ যদি অপেক্ষা করে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোক গিয়ে সহায়তা করবে; তবে তা হবে না।

‎অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের সতর্ক করতে হবে। জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোটবেলা থেকে সচেতন করতে হবে।

‎প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদের।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo