• সমগ্র বাংলা

নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার দিবস উপলক্ষ্যে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির প্রথমেই প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন সাক্ষরতা শব্দের অর্থ হলো কোনো নির্দিষ্ট ভাষায় পড়তে ও লিখতে পারার ক্ষমতা যে অর্থটি আমরা অধিকাংশ মানুষই জানি না। এখনো আমরা পুরোপুরি সাক্ষরতা অর্জন করতে পারিনি। একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে চাইলে শতভাগ সাক্ষরতা অর্জনের কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি জেলার সকল প্রতিষ্ঠানকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাক্ষরতার আওতায় আনার কাজ করার আহ্বান জানান তিনি।  

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo