• সমগ্র বাংলা

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে রিপন নামে এক চোর। এ ঘটনায় লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকা এ ঘটনা ঘটে।

নিহত রিপন একই এলাকার মোজাম্মেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে চুরি পেশায় নিয়োজিত রিপন। শনিবার আনুমানিক রাত আড়াইটায় বোরহান উদ্দিন নামে এক কৃষকের ঘরে ঢুকে। তারপর তাকে দেখতে পেয়ে ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে চোরকে ধরে ঘরের পাশে গাছের সাথে বেধে গণপিটুনি দেয় স্থানীয়রা। আনুমানিক সকাল ৭টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়৷

ঝাউগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হারুন অর রশিদ বলেন, সকাল ৬টায় আমার বারতে যায় বোরহান। ৭টায় সময় ঘটনাস্থলে এসে দেখি মৃত অবস্থায় পড়ে আছে মাটিতে৷


এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ  (তদন্ত) স্নেহাশিস রায় বলেন, রিপন নামে এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। আমরা সকাল ৯টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo