• সমগ্র বাংলা

পটুয়াখালীতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাপের কামড়ে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ব বাদুরা গ্রামের মৃুত. হরে কৃষ্ণ শীলের মেয়ে কৃষ্ণা রানি অনিমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী স্বপন কুমার শীল স্থানীয় কম্পিউটার কম্পোজ ও ফটোকপির ব্যবসায়ী এবং তাদের ঐশিমনি নামক স্কুল পড়ুয়া কন্যা সন্তান রয়েছে। জানা যায়, ঐইদিন সকাল  ১০ টার দিকে  সদর উপজেলার ২নং বাঁধঘাট এলাকায় তার নিজ বাড়ির রান্নাঘরে রান্না করার সময় তাকে সাপে কাটে।

পরে দুপুরের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। নিহতের স্বামী স্বপন কুমার শীল জানান, “সকাল ১০ টার দিকে আমার স্ত্রী রান্নাঘরে ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে সেখানে ছুটে গেলে সে জানায় তাকে সাপে কেটেছে।

তাৎক্ষণিকভাবে আমি তার ক্ষতস্থানের উপরে কাপড় দিয়ে বেঁধে দেই এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসি।” পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, “সাপে কাটা রোগীকে সকাল ১১টা ২৬ মিনিটে হাসপাতালে আনা হয় এবং তার স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে। তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি।

আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক ডা. মশিউর রহমান এসে এন্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণা রানি অনিমা’কে বাঁচানো যায়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo