• লিড নিউজ
  • জাতীয়

১৬ বছরের অনিয়ম দূর্নীতি ১ বছরে নির্মূল হবে না: সমাজ কল্যাণ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সমাজ কল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন"নির্বাচন যথা সময়ে হবে।নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগনকে সরকারের পাশে দাড়াতে হবে।ড.ইউনুসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করছে।

দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দূর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ভাবে কাজ করছে।অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো।

শনিবার দূপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান,সোনারগাঁ থানার ওসি তদন্ত রাসেদুল হাসান খান,সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমূখ।

 

উল্লেখ্য যে,২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশ নেয়া সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo