• লিড নিউজ
  • রাজনীতি

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ২

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে আহত দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

পরিদর্শক ফারুক আরও বলেন, স্থানীয় পথচারীদের কাছ থেকে জানা গেছে—রাতে বিজয়নগরে জাপার কার্যালয়ে ভাংচুর করতে যায় কিছু লোক। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে রাহুলের ডান হাতে ও মনিরের বাম হাতে গুলি লাগে। পরে পথচারীরাই তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo