• সমগ্র বাংলা

রংপুরে র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : রংপুরে র‌্যাবের বিশেষ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তিসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‌র‌্যাব-১৩)।
গতবুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নে এ অভিযান চালানো হয়।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,গাইবান্ধার কাটাবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম ফিরোজ লিটন (৩০), একই এলাকার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজা (৩৫) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপুর বাড়াইশালপাড়ার নিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত মিজানুর রহমান সুজার বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় গোয়াল ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় কষ্টি পাথরের তৈরি একটি মা-শিশুর মূর্তি। মূর্তিটির ওজন ৩৭ কেজি এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লাখ টাকা। ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়।


র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, “কষ্টি পাথরের এই মূর্তিটি আন্তর্জাতিক বাজারে চোরাচালান করার পরিকল্পনা ছিল।তবে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আগেই অভিযান চালিয়ে মূর্তি উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাংস্কৃতিক ঐতিহ্যের এমন অমূল্য সম্পদ রক্ষায় র‌্যাব সর্বদা তৎপর।

তিনি আরও জানান, জব্দ করা আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, আন্তর্জাতিক চোরাচালানচক্রের সঙ্গে এ চক্রের যোগসূত্র থাকতে পারে। মূর্তিটি কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পাচার করা হতো, তা বের করতে তদন্ত শুরু হয়েছে।


কষ্টি পাথরের মূর্তি দেশে-বিদেশে অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম হিসেবে পরিচিত। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব থাকায় এর অবৈধ বেচাকেনা আন্তর্জাতিক আইনে দণ্ডনীয় অপরাধ।
স্থানীয়রা র‌্যাবের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন অভিযান চোরাকারবারিদের দমনে বড় ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo