• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ‘চোর চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ‘চোর চক্রের’ সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ারে আলম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের শাহপাড়া এলাকার নুর আলম হৃদয় (২৮), মুন্সিপাড়া এলাকার রিয়াদ হাসান মাসুদ (২৪) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার সজীব হোসেন সাজ্জাদ (২২)।

পুলিশ জানায়, সম্প্রতি দেশ এক্সরে এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি সারোয়ারে আলম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের দাবি, এ চক্রকে ধরার মাধ্যমে জেলার মোটরসাইকেল চুরি অনেকটাই কমে আসবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo