• সমগ্র বাংলা

শ্রীপুরে ট্রাক চাপায় কারখানা শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক চাপায় সিয়াম(১৯) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছে । 

শুক্রবার (৫ সেপ্টেম্বর)  ভোর ছয়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কের মেডিকেল মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে । 

নিহত সিয়াম(১৯) ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামের মো. আ. রহিমের ছেলে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্টিল মার্ক নামক কারখানায় চাকুরি করতেন।

নিহতের বাবা জানান, আমার ছেলে স্টিলমার্ক কারখানায় চাকুরি করতো। আজ সকালে সে বাইসাইকেলে যোগে কাজে যাওয়ার পথে ট্রাক চাপায় মারা যায়। ঘাতক ট্রাক তাকে রাস্তার সাথে পিষে ফেলেছে। তার মগজ কলিজা সব রাস্তার সাথে মিশে গেছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. আইয়ুবুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ  আব্দুল বারিক জানান,। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, এ...

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাগলা কুক...

image

ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...

image

বিজিবির বিরুদ্ধে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁ...

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহে...

image

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নির্বাচনের আগে জা...

image

গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo