• সমগ্র বাংলা

ঝিনাইদহে লাইসেন্স করা বন্দুক দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়। নজরুল ইসলাম নজু ওই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। আজ  সকালে কোটচাঁদপুর উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নজু দীর্ঘদিন ধরে উপজেলা শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।

 

পারিবারিক ও স্থানীয়রা জানান, নজু দুইতলা বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান এবং যাওয়ার আগে দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন। ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন । পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর সংবাদমাধ্যম কর্মী দের বলেন, দীর্ঘদিন ধরে নিহত নজুর পারিবারিক ঝামেলা চলছিল তাঁর। এছাড়াও ব্যাংকের ঋণ ছিল। তিনি আরও বলেন প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য  জানা যাবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo