• লিড নিউজ
  • অর্থনীতি

‎দেশে সেপ্টেম্বরের ৩ দিনে এসেছে ৩৪ কোটি ডলার রেমিট্যান্স

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার।
‎
‎বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
‎
‎তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।
‎
‎আরিফ হোসেন আরও বলেন, এছাড়া গত ৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।
‎
‎বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।
‎
‎এর আগে, সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। 
‎
‎প্রসঙ্গত, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo