• অর্থনীতি

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকায় এবারও স্থান পেয়েছেন মুহাম্মদ আজিজ খান। দেশটির নাগরিক হিসেবে তিনি তালিকায় জায়গা পেয়েছেন। বাংলাদেশে জন্ম নেওয়া আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান।

গতকাল বুধবার তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। এতে আজিজ খানের অবস্থান ৪৯তম। তাঁর নিট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার। ৪০ দশমিক ৪ বিলিয়ন ডলারের মালিক মেটার সহপ্রতিষ্ঠাতা এদোয়ার্দো সাভেরিন আছেন তালিকার প্রথম স্থানে।

শীর্ষ ধনীদের পরিচিতিতে আজিজ খানের আয়ের উৎস হিসেবে বিদ্যুৎ খাতের কথা উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশে সামিট গ্রুপের ব্যবসার খাত হিসেবে উল্লেখ করা হয়েছে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল এস্টেট। ফোর্বসের সারা বিশ্বের ধনীদের তালিকায় আজিজ খানের অবস্থান ২ হাজার ৭৯০তম।

২০২৩ সালে সিঙ্গাপুরের ধনীদের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ২০২২ সালে ছিলেন ৪২তম। ৭০ বছর বয়সী আজিজ খানের তিন সন্তান আছে। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি।

মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথমে স্থান পান ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪তম ছিলেন। সে বছর সিঙ্গাপুরে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি ডলার।

মন্তব্য (০)





image

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

১

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস...

image

‎বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদে...

২

‎নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...

image

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ: ...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...

image

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

৪

নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...

image

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

৫

নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...

  • company_logo