• লাইফস্টাইল

ত্বকের বলিরেখা কমাতে ফলের রস

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফল শরীরের জন্য উপকারী এটা সবারই জানা। নিয়মিত ফল খেলে ত্বকও ভালো থাকে। তবে শুধু খেলেই নয়, মুখে মাখলেও, ত্বকের নানা সমস্যা দূর হয়। যাদের ত্বক খুব শুষ্ক কিংবা অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ছে, তাদের জন্য ফলের রসের ফেসপ্য়াক বা ফেসিয়াল দারুণ উপকারী।  কোন ফল দিয়ে, কীভাবে ফেসিয়াল করবেন তা জানা থাকলে ভালো। তবে কারও যদি কোনও ফলে অ্য়ালার্জি থাকে তাহলে কিন্তু ভুলেও সেই ফল ব্যবহার করা ঠিক নয়। এতে উপকারের তুলনায় ক্ষতিই বেশি হবে।

কিছু পরিমাণ বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে একটা ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাতে অন্তত, দুবার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

কলার মধ্যে থাকে ভিটামিন কে, সি, ই ও ফাইবার রয়েছে। যা ত্বকের জন্য দারুণ উপকারী। একটা কলা চটকে নিয়ে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক ঝকঝকে হয়ে উঠবে। শীতকালে ত্বকের লাবণ্য বাড়াতে দুই দিন পর পর কমলালেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে লাগাতে পারেন। 

মন্তব্য (০)





image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

image

নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার

নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...

image

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ, ভালোবাসা কী সত্য...

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...

image

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের কোনো ঝুঁকি ন...

নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

  • company_logo