ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘরে ডজনখানেকেরও বেশি সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) এসব সংস্কার প্রস্তাবনা আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আইনে চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রস্তাবনায় ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করেছে ইসি। সংস্কার প্রস্তাবনায় আরও বলা হয়, নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে বিদেশে প্রার্থীর পক্ষে স্বশরীরে প্রচারণা করা যাবে না।
এ ছাড়া, প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা প্রস্তাব করা হয়েছে আরপিওতে।
সেইসঙ্গে শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেওয়ারও সুযোগ থাকছে না। প্রার্থী বা প্রস্তাবকারীর উপস্থিতি বাধ্যতামূলক করে সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন।
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...
নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...
নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...
নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...
নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

মন্তব্য (০)