• রাজনীতি

কালিয়াকৈরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারও নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ছবি হাতে সমবেত হন। বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন।

বর্ণাঢ্য র‍্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে বাইপাস, শ্রীফলতলী ও ট্রাকস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo