• সমগ্র বাংলা

শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসীর গোপন আস্তানা ও টর্চার সেলের সন্ধান, অস্ত্র উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের বরমি এলাকার শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর ৫টি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। এসব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অংকের দাবিকৃত চাঁদার টাকা। টাকা না দিলে চলতো শারীরিক নির্যাতন।আর আস্তানা গুলোতে চলতো রাতভর  মাদকের আড্ডা । স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেল যোগে দলবেঁধে চলাচল করে ত্রাস সৃষ্টি করা ছিলো সুমন বাহিনীর কাজ। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, নড়নল, কোষাদিয়া নান্দিয়া সাঙ্গুন গ্রামের ৫টি টর্চার সেল ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ।এসময় টর্চার সেলগুলো থেকে একটি বন্দুক ও দেশীয় অস্ত্র লাঠিসোঁটা উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। 

সরেজমিনে খোঁজ খবর নিয়ে দেখা যায়, উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে একটি টিন শেডের একটি ঘরে রয়েছে কাঠের ফার্নিচার, চেয়ার টেবিল, বাঁশ কাঠ। ইউনিয়নের বড়নল গ্রামের বাঁশতলা এলাকার টর্চার সেলে রয়েছে একটি চৌকি, চৌকির চারপাশে রঙিন কাপড়ে ডেকে রাখা রয়েছে। বিছানো রয়েছে তোষক। চৌকির উপরে কাঠের সঙ্গে বাঁধা রয়েছে রশি। ঘরের ভেতর এক কোণে রয়েছে বাঁশের লাঠি লোহার পাইপ। একই গ্রামের অপর একটি টর্চার সেলে রাতভর চলে মাদকের আড্ডা। ঘরের ভেতর সুকেচ, ডেসিন টেবিল, খাট রয়েছে। বিভিন্ন হোটেলের রেস্তোরাঁর খাবার প্যাকেট রয়েছে প্রচুর। কাওরাইদ ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজের নিচে কলাবাগানে রয়েছে সুমন বাহিনীর আরও একটি টর্চার সেল। সেখানে নিয়ে বহু মানুষকে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও বরমী বাজারের কাঠ মহলে কালো কাপড়ে ঢেকে নির্যাতন করা হতো মানুষকে। 

স্থানীয় বাসিন্দারা জানান,  সুমনরা পাঁচ ভাই। তাদের সবাই সন্ত্রাসী। এলাকার মানুষ তাদের অনেক ভয় পায়। সবার বড় খোকন শেখ সে বরমী বাজার নিয়ন্ত্রণসহ মাইক্রোস্ট্যান্ড, বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ করতো। যদিও তার কোন বাস মাইক্রোবাস ছিলো না। রোকন শেখ মাদকের গডফাদার। সে আশপাশের এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতো। সুমন শেখ তার নামের পাঁচ ভাই ত্রাসের রাজত্ব কায়েম করে। রাজিব রাসেল দুইভাই বরমীসহ আশপাশের এলাকায় রামরাজত্ব কায়েম করে। মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে। বালু মহাল ইট ভাটা জবরদখলে নেতৃত্ব দেয় তারা।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত সুমন শেখদের কয়েকটি টর্চার সেলের সন্ধান পেয়ে সেগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। টর্চার সেলগুলো থেকে একটি বন্দুক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo