ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইডেটের হয়ে ধুঁকছিলেন এরিক টেন হাগ। সমালোচিত হন, চাকরিও খোঁয়ান। ইংল্যান্ড ছেড়ে চলতি মৌসুমে পাড়ি জমান জার্মানিতে। দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের। তবে ভাগ্য এখানেও ডাচ কোচের সহায় হয়নি। চাকরি খুঁইয়েছেন ভালো করে শুরুর আগেই।
জাবি আলনসো রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর গত জুলাইয়ে টেন হাগকে প্রধান কোচের দায়িত্ব দেয় লেভারকুসেন। ৩ ম্যাচ দেখেই টেন হাগের বিকল্প খোঁজার সিদ্ধান্ত নেয় তারা। সিদ্ধান্তও নিয়ে নেয়। গত এক বছরের কম সময়ে দুবার চাকরি হারালেন টেন হাগ।
বুন্দেসলিগায় দুটিসহ নতুন মৌসুমে টেন হাগের অধীনে তিনটি ম্যাচ খেলেছে লেভারকুসেন। জয়ের দেখা পেয়েছেন কেবল একটিতে। টেন হাগের কৌশল যে খুব একটা কাজে আসছে না, তা বুঝতে পেরেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন লেভারকুসেন।
ক্লাবের ক্রীড়া পরিচালক সাইমন রোলফেস এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কেউই এই পদক্ষেপ নিতে চায়নি। গত কয়েক সপ্তাহের পারফরম্যান্স বলছে একটি সফল ও নতুন দল গড়ার জন্য পদক্ষেপগুলো কাজে আসছিল না। তাই এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। যদিও এটা বেদনাদায়ক।’
গত অক্টোবরে টেন হাগকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তার সঙ্গে লেভারকুসেনের চুক্তি ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। তবে আগেভাগেই ছেড়ে দিয়েছে ক্লাবটি।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)