• সমগ্র বাংলা

গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে চলন্ত বাসের ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে মাথায় রক্তক্ষরণ হয়ে হায়দার আলী (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঐ বৃদ্ধ নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

জানা যায়, শালবন সুপার নামে ময়মনসিংহ জৈনাবাজার ভায়া ভালুকা ত্রিশাল (ময়মনসিংহ-জ ১১-০১৯৯) যাত্রীবাহী বাসটি ২০১ গম্বুজ মসজিদে যাচ্ছিলেন। পথে নবগ্রাম বাজারে মোড় ঘুরানোর সময় হায়দার আলী রাস্তা পার হতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে যায়। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে দেখে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo