• লিড নিউজ
  • অর্থনীতি

২০২৫-২৬ অর্থ বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ৯.৬৩ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।
‎
‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‎
‎প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে আয় হয়েছিল ৬৫০ কোটি ৪৪ লাখ ডলার।
‎
‎তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৩৯৪ কোটি ৯৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ১১ শতাংশ বেড়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ৩৬২ কোটি ১ লাখ ডলার।
‎
‎এছাড়া ৩১৮ কোটি ৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ২৮৮ কোটি ৪৩ লাখ ডলার।
‎
‎এদিকে সদ্যবিদায়ী আগস্ট মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৩২ কোটি ৫৯ লাখ ডলার।
‎
‎তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭৭ কোটি ১১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এছাড়া ১৩৯ কোটি ৬৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।
‎
‎এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৮৬৮ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৭৮৫ কোটি ২৭ লাখ ডলার।
‎
‎ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ১২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯০ লাখ ডলারে।
‎
‎আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। জুলাই-আগস্ট মাসে রফতানি হয়েছে ২২ কোটি ৮৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৩ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ডলারে।
‎
‎এদিকে সদ্যবিদায়ী আগস্ট মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo