ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় পরিদর্শন করেন তারা।
এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।
ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...
নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

মন্তব্য (০)