• সমগ্র বাংলা

ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না : জাকারিয়া পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোন মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আসুন এখনই আমরা ঐক্যবদ্ধ হই। আবারো পুর্বের মত লড়াইয়ে নামতে হতে পারে।

‎সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল আনন্দ র‍্যালী শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, প্রতিদিন আপনাদের কাছে আমি চির  ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছি। ঈশ্বরদীবাসীর নিকট চির কৃতজ্ঞ থাকব।আমাদের এভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কুচক্রী মহল যাতে সুযোগ নিতে না পারে। ডিসেম্বরে কিন্তু আন্দোলনে নামা লাগতে পারে। আসুন ঐক্যবদ্ধ হই। সবাই মাঠে কাজ করবেন যোগ্যতা অনুযায়ী ধানের শীষ নিয়ে আসবেন। ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

‎তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার জেগে উঠেছে। রাজপথে জীবন দিয়ে প্রতিহত করেছে। ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

‎জাকারিয়া পিন্টু বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’ দলীয় গঠনতন্ত্র নিয়মনীতি মেনে চলতে হবে। এছাড়াও তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। আগামীতে ধানের শীষের মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত ঈশ্বরদীকে রোল মডেলে পরিনত করা হবে।

‎এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। ঈশ্বরদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।

‎এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে নাজিমুদ্দিন হাই স্কুল থেকে বিশাল র‍্যালীর বহর নিয়ে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা দিবসটি পালন করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

‎উল্লেখ্য, জাকারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক। আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন।

মন্তব্য (০)





image

উখিয়ার রহমতের বিল মাছের ঘের থেকে ১৯ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা হত...

image

টেকনাফে ২ বিজিবি’র অভিযান: আটক-৩ এক লক্ষ ত্রিশ হাজার ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ১ লক্ষ ৩০ হাজার  পিস...

image

নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন, কঠোর ব্যবস্...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া...

image

পাবনায় রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়ি...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় ৯ম শ্রেণীর ছাত্রী রিয়া খ...

image

চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দের সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এল...

  • company_logo