• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: সেনাপ্রধান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফলভাবে বাস্তবায়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

‎সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

‎বৈঠকে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং সরকারের সব কার্যক্রম সফলভাবে সম্পাদনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানান।

‎এসময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে বলেন, ‘জাতির কাছে তিনি এমন এক ঐতিহাসিক নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ; যা নতুন ভোটার ও নারী ভোটারসহ জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ, নিরাপত্তা, গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং গণতান্ত্রিক উৎসবে রূপ নেবে।’


‎নির্বাচনকে লক্ষ্য রেখে সেনাপ্রধানকে সকল বাহিনীর সমন্বয়ে একটি নির্বিঘ্ন কমান্ড কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo