• লিড নিউজ
  • জাতীয়

‎সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে: পরিকল্পনা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে উপকারভোগী রয়েছে। তারা প্রকৃত গরিব নয়। হয় ভুতুরে, না হয় রাজনৈতিক উপকারভোগী।

‎তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা জাতীয় পর্যায়ে একটি জনসংখ্যা রেজিস্টার তৈরির কাজ করছি। এটা হলে স্বয়ংক্রিয়ভাবেই জানা যাবে কারা দরিদ্র এবং কোন পর্যায়ের দরিদ্র। 

‎সোমবার (১ সেপ্টেম্বর) ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

‎তিনদিনের এ কনফারেন্সের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, নায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না। আমরা সামাজিক নিরাপত্তার কর্মসূচীর একটা রোডম্যাপ দিয়ে যেতে চাই। নির্বাচিত সরকার এসে সেখান থেকে শুরু করতে পারবে।

‎মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড.শেখ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন। এছাড়া অষ্ট্রেলিয়ান এইড, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

‎সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে...

image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

২

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

৩

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৪

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৫

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

  • company_logo