• রাজনীতি

‎ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে মানুষের ঢল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আঙ্গীকার নিয়ে সোমবার ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ শহরের পায়রা চত্বর হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে প্রতিষ্ঠা বিার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহন করেন। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ।

‎র‌্যালি শেষে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি এ্যাডভোটেক এস এম মশিয়ূর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা শাহজাহান আলী, সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ। সভাপতির বক্তৃতায় এ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দেশে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না। তিনি বলেন শেখ হাসিনা বিএনপি নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেই নাই হয়ে গেছেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo